গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎ এবং জ্বালানী সংকট মোকাবেলায় একটি পথই খোলা রয়েছে। সেটি হলো সোলার বিদ্যুৎ। সরকারের টার্গেট আগামী বছর গৃষ্মের আগেই সৌর বিদ্যুৎ থেকে মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ফলে বিদ্যুৎ সংকট মোকাবেলার পাশাপাশি কৃষি অর্থনীতির উন্নয়ন অব্যহত থাকবে।
রাজশাহীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সকলকে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে উৎসাহ দিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধের কারনে সারা বিশ্বে বিদ্যুৎ ও জ্বালানী সংকট প্রকট হয়েছে। এই সংটক মোকাবেলায় সকলের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন নবায়নযোগ্য জ্বালানী তৈরীতে এগিয়ে আসার।
এছাড়া তিনি বলেন ব্যক্তি পর্যায়েও সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার ১০ টাকা হারে ইউনিট প্রতি কিনবে। এ বিষয়ে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় অংশ নেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজশাহী জেলার সকল সরকারি কর্মকর্তারা। বেলা তিনটায় একই অনুষ্ঠানে নাটোর জেলায় অংশ নেবেন তিনি।

মন্তব্য করুন