ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরাইলে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন 

মোঃ রিমন খান (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ১০২ বার পঠিত
সরাইলে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন 

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আদেশ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে ইন্দ্র মোহন দাসকে আহ্বায়ক এবং রিপন চন্দ্র দেবকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া পরিমল চন্দ্র দাস, সুদীপ দত্ত তনু, সতীশ চন্দ্র দাস, দুলাল চন্দ্র কর ও বিধান চন্দ্র দেব-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— রাজীব কুমার ধর, নারায়ণ চক্রবর্তী, মৃণাল সাহা, উত্তম ধর, কমল বণিক, বিমল দাস, প্রিয়লাল ভৌমিক, সোপান দেব, নিহার রঞ্জন দাস, বিধান চন্দ্র সরকার, অসীত রায়, বিষ্ণু  দত্ত, জগদীশ চন্দ্র নমঃ ও সাধন চন্দ্র দেবনাথ।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সরাইল উপজেলা শাখার কমিটি দুই বছর মেয়াদের জন্য গঠিত হয়েছিল।
মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পূর্ববর্তী কমিটি বাতিল করে অন্তর্বর্তীকালীন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময়ের মধ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে নতুন আহ্বায়ক কমিটির ওপর।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সরাইল উপজেলার পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আসন্ন ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচি সমন্বিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখ্য, ২৫ আগস্ট ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa