পাঁচবিবিতে আলোচনা সভা , ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার, ০৭ মার্চ ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

পাঁচবিবিতে আলোচনা সভা , ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডেও ২ নং রেলগেট সংলগ্ন কালিসার পুকুরপাড়ে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সদস্য সচিব, জজ কোর্টের এপিপি ও পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড: নাজমুল ইসলাম জনির আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, এম এ আব্দুল গফুর মন্ডল, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবিব, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু,সাধারণ সম্পাদক আব্দুল লফিত মাস্টার, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম,আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, যুবনেতা ইকবাল হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবিরসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com