ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শ্রীমঙ্গলে ট্রেনে ঢিল ছুড়ায় দুই বছরের শিশু গুরুতর আহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ৩৪৪ বার পঠিত
শ্রীমঙ্গলে ট্রেনে ঢিল ছুড়ায় দুই বছরের শিশু গুরুতর আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ট্রেনে ঢিল ছুড়া হয়েছে। এতে দুই বছরের শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত শিশুটির নাম আফরিদা জাহান রুহি (২)। সে সিলেট জিন্দাবাজার এলাকার মো. রাসেল আহমেদ এর মেয়ে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় আসলে এই ঘটনাটি ঘটে।
শিশুটির পিতা রাসেল আহমেদ বলেন, শনিবার সকালে ঢাকা থেকে আমার স্ত্রী আমার দুই সন্তানকে নিয়ে পারাবত ট্রেনে করে সিলেট যাচ্ছিলেন। ট্রেন শ্রীমঙ্গলস্থ সাতগাঁও এলাকায় আসলে হঠাৎ করে ট্রেনের ভিতর রেললাইনের পাশ থেকে ঢিল ছুড়া হয়। ঢিলটি আমার ছেলের গায়ে পড়লে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আমার স্ত্রী শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক নারায়ণ বলেন, ট্রেনের ভিতরে থাকা অবস্থায় শিশুটির উপরে ঢিল ছুড়ার কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। শিশুটির মা শিশুকে নিয়ে হাসপাতালে আসলে আমরা ভর্তি করি। শিশুটির শরীরে বড় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারপরও শিশু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা বিষয়টি শুনেছি। যারা ঢিল ছুড়েছে তাদের ধরার চেষ্টা চলছে। এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা সচেতনতা সভা করবো। যেখানে ট্রেনে ঢিল ছুড়ার সমস্যাগুলো তুলে ধরে মানুষকে সচেতন করে আসবো
Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa