“সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩। রবিবার (২৩ জুলাই) সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এ সময় তিনি বলেন, প্রতিটি অফিস থেকে সেবা,সহযোগীতা ও তথ্য পাওয়ার অধিকার রয়েছে জনগণের,আর জনগণের কল্যাণে সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত। তাই জনগণের সেবক হিসেবে আমাদের আরো বেশি জনবান্ধব ও আন্তরিক হতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন প্রমূখ। নাগরিকদের সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসন প্রাঙ্গণে বুথ স্থাপন করা হয়।
