ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু

সন্ধান মিললো নতুন পৃথিবীর!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   ৪৯৮ বার পঠিত
সন্ধান মিললো নতুন পৃথিবীর!

পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ‘ট্রানসিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’ বা টেস’র লেন্সে ধরা দিয়েছে পৃথিবীর মতো দেখতে এই গ্রহ। পৃথিবীর এই যমজ গ্রহের নাম দেওয়া হয়েছে ‘টিওআই সাতশ ডি’। নাসার অ্যাস্ট্রোফিজিক্স ডিভিশনের ডিরেক্টর পল হার্ত্জ বলেছেন, পৃথিবীর মতো দেখতে এই গ্রহ রয়েছে ‘হ্যাবিটেবল জোন’য়ে। পাক খাচ্ছে আমাদের সূর্যেরই মতো একটি নক্ষত্রকে ঘিরে। টেসের পরে স্পিত্জার স্পেস টেলিস্কোপেও ধরা পড়ে পৃথিবীর মতো দেখতে এই গ্রহ।

নাসা বলছে, নতুন সন্ধান পাওয়া গ্রহটির আকার পৃথিবীর থেকে বেশি হলেও হতে পারে। এটি বসবাসের উপযোগী বলেও নাসার পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গ্রহটিতে রয়েছে পানির অস্তিত্ব। পৃথিবী থেকে একশ আলোক বর্ষ দূরে এর অবস্থান।

গত কয়েক দশক ধরে ‘পৃথিবীর মতো’ গ্রহের খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। এখনো পর্যন্ত পাঁচশোরও বেশি গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহের সন্ধান মিলেছে যাদের সঙ্গে পৃথিবীর নানা মিল পাওয়া যায়। এই গ্রহগুলোর মধ্যে কেপলার-৪৫২বি গ্রহের খোঁজ মিলেছিল যার সঙ্গেও পৃথিবীর হুবহু মিল রয়েছে।

এই গ্রহের পৃষ্ঠে পানি থাকারও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa