ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুর পৌরএলাকার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এমপি জয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
কাজিপুর পৌরএলাকার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন এমপি জয়

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র শপথ গ্রহনের পর থেকেই পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড করে যাচ্ছেন। সেই চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ পরিদর্শন করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । ১১ই জানুয়ারি দুপুরে পৌরসভার কলােনী পাড়া হইতে তাহের মাষ্টার বাড়ীর পাকা রাস্তা পর্যন্ত মাটির নতুন রাস্তা ।কলােনি পাড়া পাকা রাস্তা হইতে খামার পাড়া ব্রিজ পর্যন্ত মাটির নতুন রাস্তা । আলমপুর নবী ফকিরের বাড়ি থেকে শুরু করে মজিদের বাড়ি সামনের রাস্তা সাথে সংযুক্ত করে মাটির নতুন রাস্তা ।সাবেক এমপি শফিকুল ইসলামের বাড়ির সামনে অচল ব্রিজের দুপাশে মাটি ভরাট করে সচল করার কাজ সহ আলমপুরে হইতে পলাশ বাড়ি খাল খনন কাজের পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রকৌশলী তানভীর শাকিল জয় কর্মকান্ড সন্তোষজনক পেয়ে বলেন, চলমান কাজ নির্দিস্ট সময়ে শেষ করার পরামর্শ দেন এবং কাজগুলো যথাযথ প্রক্রিয়ায় শেষ করতে দিক নির্দেশনা দেন । তিনি আরও বলেন,শেখ হাসিনার সরকার অবকাঠামো উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।মানুষের মৌলিক চাহিদাপুরনের পাশাপাশি সকল অবকাঠামোগত কাজ করে যাচ্ছে। মানুষের সকল চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে।পৌর বাসির সকল সেবা নিশ্চিত করতে আমার সহযোগিতা কোন কমতি থাকবে না বলে জানিয়েছেন। এ সময় তিনি পৌর এলাকার বেশ কয়েকটি মাটির নতুন রাস্তা ও তিনটি ব্রীজ পরিদর্শন করেন। কাজিপুর পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার বলেন, প্রকল্পের আওতায় সকল কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নির্দিস্ট সময়ে মধ্যে শেষ করতে চেষ্টা চালিয়ে যাাচ্ছি।পৌর বাসির জীবন মান উন্নয়ন ও সচলায়তনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়নের সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ পৌর কাউন্সিলর বৃন্দ ও উপজেলা আঃলীগের নেতৃবৃন্দ। উল্লেখিত কাজ গুুলো সুুুুস্ঠভাবে সম্পন্ন হলে পৌর এলাকায় মানুষের জীবন মানের ইতিবাচক পরিবর্তন হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa