গিরগিটির মতো রং বদলানো আর প্রতারণায় ষোলকলা পূর্ণ করা এক ব্যক্তির নাম নজরুল| ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর, মুহূর্তেই তিনি নিজের ভোল পাল্টে নেমে গেছেন চাঁদাবাজি আর প্রতারণায়| নিজের অতীত রাজনৈতিক পরিচয় মুছে ফেলে বর্তমানে প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ দাবি করে সাধারণ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অতিষ্ঠ করে তুলেছেন সিলেটের গোয়াইনঘাটের এই নজরুল|
ভোল পাল্টে নতুন পরিচয়:
অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্টের আগে নজরুল আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন| তবে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথেই তিনি ভোল পাল্টে ফেলেন| বর্তমানে তিনি নিজেকে ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে প্রচার করছেন| তার প্রতারণার প্রধান হাতিয়ার হলো প্রভাবশালী মন্ত্রী ও নেতাদের সাথে তোলা পুরনো ছবি|

হাদিয়া না দিলে মামলার ভয়:
নজরুলের চাঁদাবাজির একটি ভয়াবহ রূপ উঠে এসেছে ফাঁস হওয়া একাধিক অডিও ক্লিপে| সেখানে দেখা যায়, নজরুল (যিনি ফোনে নিজেকে সোহেল আহমেদ পরিচয় দিচ্ছেন) ব্যবসায়ীদের ফোন করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নাম ভাঙিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন|
অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন ‘ডকুমেন্ট’ ও ‘মামলার কপি’ তার হাতে আছে| এই ঝামেলা মেটানোর নাম করে তিনি মোটা অঙ্কের ‘হাদিয়া’ দাবি করছেন|
একটি ক্লিপে তাকে বলতে শোনা যায়: “ওরা আসবে| আপনি কিছু হাদিয়া পাঠায় দিয়েন, আমি ওদেরকে দিয়ে সুন্দরভাবে মীমাংসা করে দিব| ১০-১৫ জনের টিম আছে, ওদের দুই-দশ হাজার করে টাকা দিতে হবে|”
ব্যবসায়ীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তিনি পিনাকী ভট্টাচার্য কিংবা প্রথম আলোর মতো বিভিন্ন প্রসঙ্গের অবতারণা করে নিজেকে অনেক প্রভাবশালী হিসেবে জাহির করার চেষ্টা করেন| সম্প্রতি শ্রীমঙ্গলের এক ব্যবসায়ীর কাছে তিনি ল্যান্ডক্রুজার গাড়ি পর্যন্ত দাবি করেছেন বলে ব্যবসায়ী নিজে অভিযোগ করেছেন|
নজরুলের এসব অপকর্মের দায় নিচ্ছেন না তার নিজের পরিবারের সদস্যরাও| গোয়াইনঘাটে তার নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে| এলাকাবাসী নজরুলকে গরুচোর, প্রতারক এবং চাদাঁবাজ হিসেবে অভিযুক্ত করেছেন| নজরুলের বাবা, মা এবং ভাই তার কর্মকাণ্ডে গভীর হতাশা ও ঘৃণা প্রকাশ করেছেন| তারা দেশবাসীকে নজরুলের সঙ্গে কোন ধরনের লেনদেন না করার অনুরোধ জানিয়েছেন|
যাদের নাম ভাঙিয়ে নজরুল ফায়দা লুটছেন, তাদের মধ্যে ‘আমজনতার দল – এর সদস্য সচিব তারেক রহমান অন্যতম| দৈনিক বাংলাদেশ মিডিয়াকে তারেক রহমান বলেন, তিনি নজরুলের বিষয়ে খোজঁখবর নিবেন এবং তার সঙ্গে কথা বলবেন| এসময় তারেক রহমান চাদাঁবাজি এবং প্রতারণার বিরুদ্ধে নিজের অবস্থান পুর্ণব্যক্ত করেন|

সংশ্লিষ্টরা বলছেন, নজরুলের মতো ‘মৌসুমি পাখিরা’ প্রভাবশালী মন্ত্রী ও দলের নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে| দেশ যখন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তখন নজরুলের মতো প্রতারকদের দাপট সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে| ভুক্তভোগীদের দাবি, অনতিবিলম্বে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়||
Development by: webnewsdesign.com