সরাইলে টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

সরাইলে টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
apps

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে টর্চলাইট জ্বালিয়ে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বিকেলে সাগরদিঘির পাড় বালুর মাঠে কয়েকটি শিশু কিশোর ফুটবল খেলতে গেলে বোরহান মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এরজেরে বোরহান মিয়া ও তাঁর লোকজন পূর্ব পাড়ার শিবাব মিয়া (২৩) নামের এক তরুণকে মারধর করেন। এ সময় তাঁরা প্রতিপক্ষের একটি দোকানেও হামলা চালান।

ওই ঘটনার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দা-বল্লম নিয়ে গ্রামীণ সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পশ্চিম পাড়ার পক্ষে মালিগাঁও এবং পূর্ব পাড়ার সঙ্গে হালুয়াপাড়ার লোকজনও অংশ নেন। এ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান এলাকার অবস্থা শান্ত রয়েছে।

Development by: webnewsdesign.com