

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার স্বীকৃতি পেলেন মৌলভীবাজারের বড়লেখা থানার এসআই (নিঃ) মো.হাবিবুর রহমান (পিপিএম)।
(২৯ অক্টোবর) শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার স্বীকৃতি স্বরূপ মো. হাবিবুর রহমানকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার (ডিআইও) আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ্যাডভোকেট শান্তি পদ ঘোষ,প্রমূখ ছিলেন।
পুরষ্কৃত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. হাবিবুর রহমান (পিপিএম) বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এ পুরষ্কার আমাকে আগামীতে পেশাগত দায়িত্ব ও কর্তব্যপালনে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।


