শিবচরে বিএনপি’র মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি জাহানারার আলী

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ১১:২০ পূর্বাহ্ণ

শিবচরে বিএনপি’র মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে এমপি জাহানারার আলী
apps

মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ৪ মে) বিকালে পৌরসভার অডিটিরিয়ামে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এবং বিএনপির আহ্বায়ক মোঃ সাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ জাহান্দার আলী জাহান তিনি বলেন শিবচর বিএনপি’র একতা না থাকায় বিদেশি ৩৮৫ ভোটের ব্যবধানে চৌধুরী নাদিরা মিঠু ফেল করেছেন।

বিএনপি’র ভোটে বিজয়ী হয়েছেন। আগামীতে বিএনপি আরো শক্তিশালী হতে হবে। চাঁদাবাজি, দখলবাজি, মানবপাচার কারি সে যেই হোক। তাকে আইনের আওতায় আনা হবে। আপনাদের পাশে আছি এবং থাকবো।প্রধান বক্তা: হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জাফর আলী মিয়া, তিনি নেতা কর্মীদের উদ্দেশে বলেন ত্যাগী ও পরীক্ষিত নেতাদের কমিটিতে স্থান এবং মুল্যায়ন করতে হবে।

বিএনপি’র আদর্শ কে যারা বুকে ধারণ করে তাদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর -১(শিবচর) সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার বলেন মাদারীপুর জেলা বিএনপির নেতাদের অবহেলার কারণে আমাকে পরাজিত হতে হয়েছে। এবং শিবচরে বিএনপি ঐক্যবদ্ধ না থাকায় ও গ্রুপিংয়ের কারণে সম্যসায় পরতে হয়েছে।

শিবচর বিএনপি’র পক্ষ থেকে মাদারীপুর -২ আসনের সংসদ সদস্যকে ক্রেশ দিয়ে সংবর্ধনা জানান । উপস্থিত ছিলেন, বিএনপি’র সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য,বাশার সিদ্দিকী, মোঃ হান্নান মিয়া,জহের গোমস্তা, বাকাউল করিম খান, শাহাদাত হোসেন শফিক,ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ,অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com