রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ ইসলামী ছাত্রশিবির

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
apps

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ| সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ কমিটি প্রকাশ করেন|

জানা গেছে, পলাতক অবস্থায় থাকা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এই হল কমিটি প্রকাশ করেন| ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে এবং এক বছরের জন্য কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে|

বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১টি এবং মেয়েদের ছয়টি হল থাকলেও ঘোষিত কমিটি শুধুমাত্র ছেলেদের হলগুলোতে সীমাবদ্ধ রাখা হয়েছে| এর মধ্যে গণঅভ্যুত্থানের পর নাম পরিবর্তন হয়ে ‘বিজয়-২৪ হল’ হলেও তালিকায় পুরোনো নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ব্যবহার করা হয়েছে| ওই হলে তানভির আহমেদকে সভাপতি ও তামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে|

এছাড়া শের-ই বাংলা ফজলুল হক হলে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফি, শাহ মখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ&শ হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম ঘোষণা করা হয়েছে|

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব ¯^াক্ষরিত এসব কমিটির তালিকায় প্রত্যেকটি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়| তবে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো| ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠনটি এর মাধ্যমে ক্যাম্পাসে ‘অরাজকতা’ সৃষ্টি করতে চাইছে বলেও মনে করেন ছাত্রনেতাদের কেউ কেউ|

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘এই সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতৃত্ব পলাতক| তারা শিক্ষার্থীদের থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন| এমতাবস্থায় কমিটি ঘোষণা নিছকই হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত| আমরা তাদের এই কমিটি ঘোষণাকে কোনও গুরুত্ব দিচ্ছি না|’

ছাত্রলীগের কমিটি প্রকাশ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল| তিনি বলেন, ‘নিষিদ্ধ ও সন্ত্রাসী একটি সংগঠনের হল কমিটি গঠন সম্পূর্ণ বেআইনি| এ ছাড়া যাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে তারা সবাই ক্যাম্পাসে চিহ্নিত অপরাধী| তারা জুলাই-আগস্টে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলাসহ চব্বিশ পূর্ববর্তী সময়ে সিট বাণিজ্য, চাঁদাবাজি, নারী নির্যাতন, শিক্ষক লাঞ্ছনাসহ ছাত্র নির্যাতনের মতো নানা ফৌজদারি অপরাধে জড়িত|’

তিনি বলেন, ‘এটি নিশ্চিতভাবেই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র| ছাত্রলীগের অনেকেই এখনও ক্যাম্পাসে বিচরণ করছে| মাদক বাণিজ্যসহ নানা রকম অপকর্মও করছে| বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের উচিত ছাত্রলীগের এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা|’

খোঁজ নিয়ে জানা যায়, ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কেউই বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছেন না| তারা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অনেকেই অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাস্তিমূলক ব্যবস্থা বা বহিষ্কারের মুখে পড়েছেন| কারও কারও বিরুদ্ধে গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাও রয়েছে|

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে| এরপর থেকেই সংগঠনটির রাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি| বর্তমানে তারা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে এবং সেখান থেকেই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন|

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিব বলেন, ঘোষিত নেতারা নির্যাতনের শিকার এবং সংগঠনকে সক্রিয় রাখতে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে| তবে তিনি ¯^ীকার করেন, কমিটির কেউই বর্তমানে ক্যাম্পাসে উপস্থিত নেই|

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না| অনলাইন বা সামাজিক মাধ্যমে ঘোষণার মাধ্যমে বাস্তবে তাদের কোনো কার্যকর উপস্থিতি নেই|

তিনি আরও বলেন, অনলাইনে নিষিদ্ধ বা বিতর্কিত কার্যক্রম পরিচালিত হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে|

Development by: webnewsdesign.com