পুঠিয়ায় ট্রাকচাপায় পাণ গেল ব্যবসায়ীর

২টি ডাম্প ট্রাকে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ২:১৪ অপরাহ্ণ

পুঠিয়ায় ট্রাকচাপায় পাণ গেল ব্যবসায়ীর
apps

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় চারঘাট থানাপাড়া এলাকার আক্কাস আলী খলিফা (৬০) নামে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-রাজশাহী মহাসড়ক|
এ সময় উত্তেজিত জনতা ২ টি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং সংবাদ সংগহ করতে যাওয়া দৈনিক যায়যায় দিনের সাংবাদিক মোহাম্মদ আলীর মোবাইল ভাঙচুর করে|

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের কাছে একটি দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাস আলী খলিফা| দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটকে ফেলেন|

নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়| তিনি পেশায় একজন দরজি ব্যবসায়ী ছিলেন| পুঠিয়ার বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তাঁর একটি টেইলারের দোকান রয়েছে|

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন| বিক্ষুব্ধ জনতা এ সময় দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়| আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রাস্ত হয়| এ সময় উত্তেজিত জনতা পুলিশকে ঘটনাস্থলে আসতে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে|

‎পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা| এ সময় উত্তেজিত জনতা একজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে|
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম| এ সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল|

এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়| এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়|
দুর্ঘটনার পরপরই ক্ষোভে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়| ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়|

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঠিয়া থানা পুলিশ| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে বাগি&বতণ্ডায় জড়িয়ে পড়ে| পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়|
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত জনতার কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন|

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়|

Development by: webnewsdesign.com