ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

রাহুল গান্ধীর হাত ধরে হাঁটা অভিনেত্রী পুনম

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ৩০ অক্টোবর ২০২২   ১৪৫ বার পঠিত
রাহুল গান্ধীর হাত ধরে হাঁটা অভিনেত্রী পুনম

কংগ্রেস এমপি রাহুল গান্ধীর হাত ধরে হাঁটা অভিনেত্রী পুনম কউরের ছবি নেটমাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়ে গেছে।  তেলঙ্গানায় ‘ভারত জোড়ো যাত্রা’য় প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী পুনম কউর। এসময় রাহুলের হাত ধরে তার হাঁটার ছবি প্রকাশ্যে আসে। আর তা নিয়েই শুরু হয়ে গিছে রাজনৈতিক চর্চা। খবর আনন্দবাজার পত্রিকার।

এনিয়ে কটাক্ষের শিকার হতে হচ্ছে পুনমকে। আক্রমণে নেমেছে বিজেপি। তার ওই ছবি নিয়ে যে ধরনের ‘অশালীন’ মন্তব্য করা হয়েছে, এবার সে সবের জবাব দিতে মুখ খুললেন অভিনেত্রী।

পুনম বলেন, ছবি নিয়ে সস্তার রাজনীতি করা হচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী বার বার নারীশক্তির কথা বলেন, তার পরেও যে ধরনের মন্তব্য করা হয়েছে আমার এই ছবি নিয়ে, তা অত্যন্ত নিন্দনীয়। কেন হাত ধরেছিলেন রাহুলের তার ব্যাখ্যাও দিয়েছেন পুনম। তার দাবি, ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে যাচ্ছিলেন। আর তখনই তার হাত ধরে সামাল দিয়েছিলেন কংগ্রেসের এই এমপি।

প্রসঙ্গত, রাহুলের সঙ্গে পুনমের হাত ধরা ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি নেত্রী প্রীতি গান্ধী টুইট করেন, প্রপিতামহের পদাঙ্ক অনুসরণ করছেন রাহুল।

আর এই টুইট ঘিরেই শুরু হয়ে যায় বিজেপি-কংগ্রেসের টুইটযুদ্ধ। এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রীতিকে ‘অসুস্থ মানসিকতা’র বলে কটাক্ষ করেন।

আবার কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রীতির উদ্দেশ্যে টুইট করেন, এই দেশকে একত্রিত করার জন্যই রাহুল তার প্রপিতামহকেই অনুসরণ করছেন। আপনার মানসিক অবস্থা ঠিক নেই। দেশ, পরিবার এবং বন্ধুদের পক্ষে আপনার এই মানসিকতা অত্যন্ত ক্ষতিকর।

হায়দরাবাদে জন্ম পুনমের। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন। বহু তেলুগু ছবিতে অভিনয় করেছেন পুনম। তামিল এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us