রাজশাহী আরডিএ অফিসে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, পরে উদ্ধার করল পুলিশ

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ | ৪:৩৯ অপরাহ্ণ

রাজশাহী আরডিএ অফিসে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, পরে উদ্ধার করল পুলিশ
apps

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ডের ঘটে গেছে রাজশাহীতে| পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে| অভিযোগ উঠেছে, এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছেন|

আরডিএ সূত্রে জানা গেছে, পতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গত ২০ এপিল চারটি গুপে টেন্ডার আহ&বান করা হয়| মঙ্গলবার (৫ মে) দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়| নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি সমর্থিত নেতাকর্মীদের দুটি গুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল|

পত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে পবেশ করেন| তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই অতর্কিতে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে চলে যান| ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে আরডিএ কার্যালয়ে ফিরিয়ে আনে| তবে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাক্সের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ দরদাতারা|

আরডিএ-র সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধারকৃত টেন্ডার বাক্সটি খোলা হয়| তবে যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, জমা পড়া বেশ কিছু দরপত্রে কাটাকাটি করা হয়েছে|

দরপত্র দাখিলকারী অন্য সদস্যদের অভিযোগ, বাক্স ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের প্রার্থীদের জেতাতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে ঢুকিয়ে দিয়েছে| উল্লেখ্য, প্রায় ৪৫০টি শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়েছে মাত্র কয়েকটি|

এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে| ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে| অন্যদিকে, টেন্ডার প্রক্রিয়ার ¯সচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেখানে|

Development by: webnewsdesign.com