ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

রাজশাহী সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫   ১২২ বার পঠিত
রাজশাহী সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার মো: তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-কমিশনার (ডিসি) তানভীরের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তানভীর বর্তমানে কারাগারে আছেন বলে জানা গেছে। তানভীরকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে সরকারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।
জানা গেছে, তানভীর সালেহীন ইমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো: ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন ইমন। এরপর ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পান। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us