ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ অক্টোবর ২০২২   ২৩৪ বার পঠিত
বড়লেখায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‍‍`শান্তি শৃঙ্খলা সর্বত্র‍‍` এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথ সভা অনু্ষ্ঠিত হয়েছে।

(২৯ অক্টোবর) শনিবার দুপুরে এ উপলক্ষে বড়লেখা থানার সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি থানার সামনে থেকে শুরু হয়ে পৌরশহরস্থ জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। কমিউনিটি পুলিশিং কমিটি বড়লেখার সাধারণ সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us