ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৩ মে ২০২৫   ১৬৭ বার পঠিত
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের সভাপতি সাংবাদিক রুমান আহমদ। সিলেট মহানগর সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল সাধারণ সম্পাদক সিলেট বিভাগ, সাংবাদিক এম.এ হান্নান সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক, সাংবাদিক মুজিবুর রহমান ভূঁইয়া সভাপতি নবীগঞ্জ উপজেলা, সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল সাধারণ সম্পাদক মাধবপুর উপজেলা, সাংবাদিক আব্দুল হান্নান সভাপতি হবিগঞ্জ সদর উপজেলা, সাংবাদিক শিবলুর রহমান সভাপতি আজমেরীগঞ্জ, সাংবাদিক মিজানুর রহমান মাসুদ, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক সাইফুর রহমান, সাংবাদিক সালাউদ্দিন, সাংবাদিক মার্জিয়া ইসলাম প্রমূখ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বক্তারা বলেন – বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি সাংবাদিক রুমান আহমদ এর বিরুদ্ধে পুলিশ এসল্ট মিথ্যা মামলা দেয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে রাত ৯:৩৫ মিনিটে অথচ সাংবাদিক রুমান আহমদ রাত ৮: ঘটিকা থেকে রাত ১০: ঘটিকার সিসিটিভি ফুটেজ মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ও মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সহ কয়েকজন সাংবাদিক পুলিশ সুপারের সাথে দেখা করে বিষয়টি অবগত করা হয়। আমরা বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বক্তব্য শেষ সাংবাদিকরা বলেন সাংবাদিকদের মুক্তভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।

প্রতি বছর এই দিনে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব’।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এ দিবসটি পালন করে আসছে।

এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us