ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

বাবুগঞ্জে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি সেলিম, সম্পাদক নাগর আলী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   ৪২৪ বার পঠিত
বাবুগঞ্জে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি সেলিম, সম্পাদক নাগর আলী

বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টিকে আরো গতিশীল ও তরান্বিত করার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির রহমতপুর ইউনিয়নের ১ নং কমিটি গঠন করা হয়েছে। গতকাল মানিককাঠী বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে উপজেলা জাতীয় পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী আঃ রহমান এর সভাপতিত্বে ও যুব সংহতির সাংগঠনিক সম্পাদাক মোঃ জুয়েল রানা’র সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি জেলানী সাজোয়াল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, ছাত্র সমাজের নেতা মোঃ মাসুম, নারী নেত্রী তাসলিমা প্রমুখ ব্যক্তিবর্গ।

উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরদের সর্ব সম্মতিক্রমে ডাঃ মোঃ সেলিম হোসেন কে সভাপতি, মোঃ নাগর আলী কে সাধারণ সম্পাদক ও মোঃ হারুন- অর রশীদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রহমতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি মোঃ জালাল হাওলাদার, মোঃ ওয়াজেদ আলী, মোঃ রসুল মোল্লা সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নব নির্বাচতি কমিটির নেত্রীবৃন্দ বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র সহযোগিতায় এলাকার উন্নয়নের কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us