ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

পপি ও শাবিকের বিয়ে…

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৬৯ বার পঠিত
পপি ও শাবিকের বিয়ে…

 

অভিনেত্রী সাদিকা পারভীন পপি দর্শকদের হৃদয়ের রানি। সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ছবি উপহার দিয়েছেন তিনি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় পপির ক্যারিয়ার শুরু। মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছায়াছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন এই গুণী অভিনেত্রী।

রূপালি পর্দার সুদীর্ঘ ক্যারিয়ারে সম্ভাব্য সব সফলতাই পেয়েছেন। কিন্তু এখনও ঘর বাঁধাই হয়নি এই নায়িকার। মনে মতো হয়তো কাউকে পাননি যার সঙ্গে জীবন ভাগাভাগি করতে পারেন। কিংবা হয়তো বিয়ে নিয়ে ভাবছেনই না তিনি।

কিছুদিন আগেই পপিকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মডেল, অভিনেতা ও সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব হিরো আলম।

অভিনেত্রা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি ইউটিউব শো’তে পপিকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান জানিয়ে হিরো আলম বলেন, ‘আমাদের দেশে অনেক নায়িকা আছে, যারা এখনও সিঙ্গেল। যারা এখনও বিয়ে করবো করবো করছেন। কিন্তু তাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কিন্তু বিয়ে করছেন না। কোনও নায়িকাকে বিয়ে করে যদি দায়িত্ব নিতেই হয় তবে পপির কথাই বলবো। সে বললে আমার না নেই।’

এবার বিয়ে নিয়ে পপির সঙ্গে সামনে এলো ঢাকাই ছবির নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খানের নামটিও।

দুই বছর আগে অপুর সঙ্গে বিচ্ছেদের পর একাই আছেন শাকিব। তার নতুন জীবনসঙ্গী কে হচ্ছে- নায়কের সামনে এমন প্রশ্ন ঘুরেফিরে বহুবারই এসেছে।

সম্প্রতি বিয়ে নিয়ে শাকিব বলেন, ‘বিয়ে তো করতেই চাই। আমার পছন্দমতো ভালো পাত্রীও তো পেতে হবে। মা-বাবা খোঁজ করছেন। সেরকম পাত্রী পেলেই বিয়ে করে ফেলবো।’

অপুকে তালাক দেয়ার পর শাকিব সঙ্গীহীন হলেও পপির এখনও বিয়ে করাই হয়নি। তাই তিনিও আর দেরি করতে চান না। তার পরিবারের পক্ষ থেকেও সুপাত্রের সন্ধান করা হচ্ছে।

নতুন জীবন শুরু করা নিয়ে সম্প্রতি পপি বলেছেন, ‘বছরের শেষ দিকে বিয়েটা করতে চাই। সবাই দোয়া করবেন। নতুন জীবনে নতুনভাবে নিজেকে সাজাতে চাই। তবে পাত্র এখনও ঠিক হয়নি। পরিবারের পক্ষ থেকে ছেলে খোঁজা হচ্ছে। আশা করি, শিগগিরই পাত্রের নাম জানিয়ে ঢাকঢোল পিটিয়ে সবাইকে নিয়েই বিয়েটা করবো।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us