ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

পত্নীতলায় ২২ সড়কে ৪০ জায়গায় ভাঙ্গন, দ্রুত সংস্কারের দাবী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   ৪০৫ বার পঠিত
পত্নীতলায় ২২ সড়কে ৪০ জায়গায় ভাঙ্গন, দ্রুত সংস্কারের দাবী

নওগাঁর পত্নীতলায় বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ পাকা রাস্তাগুলো পুকুরের ভাঙ্গনে জনদুর্ভোগ বাড়ছে ।এলজিইডি এর অধীনে নির্মিত পাকা রাস্তাগুলোর অনেক স্থানে পুকুরের ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে ।

রাস্তার ভাঙ্গন প্রতিরোধ করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করছেন । অনুসন্ধানে জানা যায়, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ২২ রাস্তার ৪০ পুকুরের পাড় ভাঙ্গনের মুখে পড়েছে । রাস্তাগুলোর মধ্যে ঘোষনগর ইউপির খিরশিন -গগনপুর সড়কের খিরশিন খান্দই, নজিপুর সিসি সড়কে চকজয়রাম বাবনাবাজ ও চন্ডিপুর । শিবপুর-সাগরইল সড়কে সুরট্টি পত্নীতলা -দিবর সড়কে মহেষপুর উষ্টি রহিমাপুর ও বড় মহারন্দি ।

কৃষ্ণপুর –- খরাইল -কাটাবাড়ী সড়কে বেলঘরিয়া খরাইল ও হাসানবেগপুর। দিবর সাড়ইল সড়কে জাহাঙ্গীরাপাড়া হলাকান্দ শীতল কাশীপুরহাট –গাহণ আড়ানগড় সড়কে গাহন । শিহাড়া মান্দাইন সড়কে কৈবত্যখন্ডা শেখপাড়া ও কাজীপাড়া । উত্তররামপুর আলপাকা–শীতলহাট সড়কের উত্তরারামপুর হলাকান্দার ও শীতল । আমাইড় ইউপির লালাপুর সড়কে লালাপুর ডাসনগর ও দূর্গাপুর । কমলাবাড়ীমোড় – ঘোষনগর সড়কে ঘোষনগর।

পাটিচরা ইউপির মোবারকপুর মল্লিকপুর সড়কে মোবারকপুর ও মল্লিকপুর । সিধাতৈল চকভবানী সড়কের সিধাতৈল নোদবাটি ও চকভবানী । নজিপুর ইউপির বেংডোম ও ফহিমপুর । পত্নীতলার চকআবদাল । দিবর ইউপির খান্দই গ্রাম সড়কে খান্দই । ঘোষনগর ইউপির বরহট্টী শ্রীপুর সড়কের বরহট্টী ও মাটিন্দর ইউপির শশাইল ।

এ ছাড়া সড়ক ও জনপদের পত্নীতলা ধামুইরহাট সড়কে পাটিআমলাই এবং পত্নীতলা সাপাহার সড়কে কঞ্চিপুকুর এলাকা রয়েছে ।এ বিষয়ে শনিবার সরজমিনে জানা যায়, উপজেলার পত্নীতলা ইউনিয়নের মহেশপুর গ্রামের রাস্তাটির পাশে কয়েকটি পুকুর রয়েছে, এতে পুকুরের পাড় না থাকায় পাকা রাস্তাটি ভেঙ্গে পুকুর গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী । তারা আরও জানান ইতোপুর্বে ওই রাস্তার পাশে নিজ উদ্যোগে মাটি ভরাট করেও শেষ রক্ষা হয়নি ।

পত্নীতলা পানি ব্যবস্থাপনা এ্যাসোসিয়েশনের সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার বলেন পুকুর মালিকদের নিজ দায়িত্বে পুকুরপাড় বেধে দেওয়া উচিৎ । পত্নীতলা উপজেলা প্রকৌশলী সৈকত দাস জানান পুকুর পাড় নাথাকায় রাস্তাগুলো এ দুরবস্থা হচ্ছে ।

ক্যাপশন –: পত্নীতলা দিবর ইউপি সড়কে মহেষপুর গ্রামে পুকুরের ভাঙ্গনের মুখে পাকা রাস্তা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us