ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

পঞ্চগড়ের শিংপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১   ৩৫৯ বার পঠিত
পঞ্চগড়ের শিংপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় সদর ইউনিয়নের শিংপাড়া এলাকায় পিকআপভ্যান চাপায় উসমান আলী (৫০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী ওই ইউনিয়নের সুরিভিটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্য পঞ্চগড় শহরের দিকে আসছিলেন আলী। পথে শিংপাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়ামুখী একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসক। রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ জানান, ঘাতক পিকআপভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us