ঢাকা
০৬ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপ্লব বিশ্বাস সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ অক্টোবর ২০২২   ১৪৭ বার পঠিত
নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিপ্লব বিশ্বাস সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত

নড়াইল জেলা বাস মিনিবাস কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-১২৯৫)  ত্রি-বার্ষিক নির্বাচনে বিপ্লব বিশ্বাস বিলো সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েয়েছেন। শ্রমিকদের স্বতস্ফ’র্ত উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, নির্বাচনের ভোট গননা শেষে রাত পৌনে ৯টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো: রবিউল হোসেন। ফলাফল ঘোষনার সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নড়াইল বাস,মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক,কাউন্সিলর মো: রেজাউল বিশ্বাস এবং নড়াইল জেলা ট্রাক,ট্রাক্টর,কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আবুল কাশেম,সাধারন সম্পাদক মো: আব্দুর রউফ মোল্যা উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে কার্যকরী সভাপতি পদে মোতাহার হোসেন মোল্যা,সহ-সভাপতি পদে মো: অহিদুজ্জামান ওহিদুর,যুগ্ন সম্পাদক পদে মো: মকতুল হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে মো: কামরুল বিশ্বাস,সহ-সাধারন সম্পাদক পদে মো: তিতু গাজী,দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ হিরোন,কোষাধ্যক্ষ পদে মো: মাহবুর রহমান,প্রচার সম্পাদক পদে মো: রিপন মোল্যা,কার্য্যনির্বাহী সদস্য পদে মফিজুর রহমান মোল্যা,মো: আবু তাহের ও মো: ইসরাফিল শেখ নির্বাচিত হয়েছেন। মোট ১৯৬০ ভোটের মধ্যে ১৮১৬ ভোট কাষ্টিং হয়।
নির্বাচন চলাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, নড়াইল বাস,মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ভোট কেন্দ্রে এসে শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us