মাইক্রোবাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৫

চিকিৎসা নিয়ে বাবা মেয়ে ফিরছিলেন বাড়ি, অতপর 

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ৬:১৫ অপরাহ্ণ

মাইক্রোবাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৫
apps

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেরে আসা যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস  নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় পৌছালে অপর দিক থেকে আশা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এতে ঘটনা স্থলেই শিশুসহ ৩ জন নিহত হয় এবং বাকী যাত্রীদের নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।চিকিৎসা চলাকালে নিহত শিশুর বাবাসহ  আরও ১ জন নিহত হন বলে জানাগেছে।

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় এলাকার শামিম (৩২) ও তার মেয়ে সাদিয়া আক্তার (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮),বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮)  ও ঢলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)।

নিহিত ও আহতদের স্বজনের কাছে জানা যায় শামিম তার মেয়ে সাদিয়াকে রংপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছিলেন ডাক্তার দেখা শেষ করে বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসে।আরও যারা ছিলেন তারাও বেশীর ভাগেই ডাক্তার দেখিয়ে ফিরছেলন বাড়ি কিন্তু নিয়তির কি খেলা ঘাতক ট্রাক কেরে নিলো তরতাজা ৫ টি প্রাণ।আরও কয়েক জন গুরুত্বর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।চিকিৎসক বলছেন বাঁচবে কিনা সবি আল্লাহর ইচ্ছে অবস্থা খুবি খারাপ।

দুর্ঘটনার পরপরই ট্রাক চালক বা লেবার কেউ ছিলো ট্রাকে, তারা পালিয়ে যায় বলে জানা গেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবদুল্লাহ হিল জামান বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের  আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com