

সারা দেশের মতো সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী ইউনিয়নে বিএনপির সদস্য পদ নবায়ন শুরু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।
এ সময় তিনি বলেন, ‘কোন ভাবেই যেন আওয়ামী লীগের লোকজন এই ফরম কিনতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। মানুষের যে পরিমাণ উদ্দীপনা দেখছি সোনামুখী ইউনিয়ন থেকে বিএনপির সর্বোচ্চ ভোট উপহার দেয়া হবে। আমরা বিএনপি সবাই এক। দলের মধ্যে কোন বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম,সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবুল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাকির হোসেন রোজেন সহ উপজেলা ও সোনামুখি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
দিনব্যাপী ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য পদের ফরম বিতরণ চলে। প্রতিটি ফরমের মূল্য ছিল বিশ টাকা। উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নারী-পুরুষ সবাই সদস্য ফরম ক্রয় করেন।


