ঢাকা
১০ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বুধবার রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাতে একটি প্রাইভেটকার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। অন্যদিকে শ্যামলি পরিবহনের একটি বাস যাচ্ছিল চট্টগ্রামে। জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের পাশে (মোরাপাড়া) পৌঁছার পর যান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটির সামনের অংশ অনেকটা বাসের মধ্যে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের নিচে আটকেপড়া কার যাত্রীদের উদ্ধার করে।

নিহতরা হলেন চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, বায়েজীদ বোস্তামির আতুরার ডিপুর নুর আহমদ আহমদের ছেলে জানে আলম এবং পাহাড়তলীর মকবুল আহমদের ছেলে জামাল আহমদ। আহত ব্যক্তির নাম শিশির দে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us