সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | ৬:৫১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
apps

​চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে পড়ে ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাসিন্দা মোহাম্মদ বশিরের ছেলে।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি রোববার সকাল সোয়া ১০টার দিকে সীতাকুণ্ডের বারৈয়াঢালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছায়। এ সময় ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ করছিলেন ওই কিশোর। এক পর্যায়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন: ​”সকালে বিজয় এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ড অতিক্রম করার সময় ছাদ থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

​এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Development by: webnewsdesign.com