রংপুরে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকায় আনা হচ্ছে

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৫ অপরাহ্ণ

রংপুরে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থীকে ঢাকায় আনা হচ্ছে
apps

বমি বমি ভাব নিয়ে গতরাতে রংপুর মেডিকেলে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীকে ঢাকায় আনা হচ্ছে। তাকে কুর্মিটোলা মেডিকেলে রাখা হবে।হাসপাতালের মেডিকেল বোর্ড, আইইডিসিআর-এর পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরইমধ্যে তার লালা এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল চীন থেকে দেশে ফিরে লালমনিরহাটে নিজ বাড়িতে যায় ওই শিক্ষার্থী। বমি বমি ভাব হলে রাতেই তাকে নেয়া হয় রংপুর মেডিকেলে।এর আগে, শনিবার শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয় চীনফেরত আরেক শিক্ষার্থী। তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসক। তার নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর।

Development by: webnewsdesign.com