নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ২:৪৪ অপরাহ্ণ

নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) ডিবি পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৯:২০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন কালাই গোবিন্দপুর সাকিনস্থ আসামী শাফিরুলের নিজ বাড়ীর উঠান হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ শাফিরুল ইসলাম (৩৮), পিতামৃত- মোবারক হোসেন, সাং- কালাই গোবিন্দপুর, থানা ও জেলা- নরসিংদীকে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১০,৫০,০০০/ (দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Development by: webnewsdesign.com