করোনায় মারা গেলেন সেন্ট যোসেফের অধ্যক্ষ

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ১:৪৯ অপরাহ্ণ

করোনায় মারা গেলেন সেন্ট যোসেফের অধ্যক্ষ
apps

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন (৬১)। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ বিষয়ে বলেন, করোনার উপসর্গ নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হন ব্রাদার রবি পিউরিফিকেশন। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি করোনাভাইরাস থেকে মুক্ত হন। সোমবার তার হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু আগের দিন পেটে সমস্যা দেখা দেয়। তিনি কিডনি ও প্যানক্রিয়ার্সজনিত জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

উপাধ্যক্ষ জানান, বুধবার বিকালে ওয়ারিতে তাকে সমাহিত করা হবে। রবি পিউরিফিকেশনৈর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নে। এর আগে তিনি ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শিক্ষকতা ছাড়াও তিনি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ‘আপন’ ও ‘বারাকার’ পরিচালক ছিলেন।

Development by: webnewsdesign.com