
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নে বাগভান্ডার গ্রামের ঝুকিয়াতে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
(১০) মে রোববার সকালে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলামের উপস্থিতে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও উত্তরা মন্ত্রণালয় ২০২৫ ও ২০৩০ মেয়াদে সারাদেশে প্রায় ৭০০ কিলোমিটার খাল খনন /পূর্ণ খাল খনন সংস্কারের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় ১৫০০ কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে ভুরুঙ্গামারী উপজেলায় ঝুকিয়া বিলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়।
ঝুকিয়া বিলে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ ঝুকিয়া বিল পুনঃখনন, দুটি বক্স কালভার্ট, একটি কাঠের সেতু , বিলের দু ধারে বৃক্ষরোপণ ও কৃষি কাজে ব্যবহারের জন্য পানির পাইপ স্থাপন করা হবে।এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বিলটি ভরাট অবস্থায় পরে থাকায় কৃষি কাজে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এর থেকে মুক্তি পাবো আমরা।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল হক,উপজেলা সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিনসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ও স্থানীয় সুধীমহল এ সময় উপস্থিত ছিলেন।
