ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   ১০৩ বার পঠিত
ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে৩০ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ বই মেলা ইউনিটের সংগঠক  মো. রুহোল আমিনের সঞ্চালনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহসীন আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী , ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপজেলা সংগঠক মো. আজিজুল হক সরকার, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন,সহকারী গ্রন্থাগারিক আসফাকুল আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ভ্রাম্যমাণ বই মেলা ইউনিটের সংগঠক মো. রুহোল আমিন ও বিপণন কর্মকর্তা রুবেল আহম্মেদ বলেন, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্রের চলমান ভ্রাম্যমাণ বইমেলায় ১৫০ টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই রয়েছে। তিনদিন ব্যাপী মেলায় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য বই প্রদর্শন ও বিক্রি চলমান থাকবে। ২৯ এপ্রিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ও ৩০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

মেলায় প্রথম দিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নিজ নিজ পছন্দের বেশ কিছু বই তারা ক্রয় করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa