ঢাকা
২১ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

খেক শিয়ালের শাদি : মো: আরাফাত হোসেন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ জুন ২০২৫   ৩৭২ বার পঠিত
খেক শিয়ালের শাদি : মো: আরাফাত হোসেন

বনের মাঝে ঝোপের পাশে
খেঁক শিয়ালের শাদি,
অট্টহাসি দিয়ে বললো
খেঁক শিয়ালের দাদি।

আদা দিয়ে রসুন দিয়ে
গরুর গোস্ত রাঁধি,
সিংহ মামা আসলে পরে
আনবে সাথে দধি।

বানর এলো হাতে নিয়ে
কলার একখান কাঁদি,
খুশি মনে নিলো তাহা
খেঁক শিয়ালের দিদি।

পশু-পাখি সবাই মিলে
খায় যে বাটি বাটি,
ঝালের তরে গাল জ্বলে যায়
করে কাঁদাকাটি।

পানি খেয়ে গলার জ্বালা
কমলো শেষে সবার,
খেঁক শিয়ালের বিয়ের খাবার
করলো সবাই কাবার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us