শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ০৪ মে ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ

শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

​যশোরের শার্শা থানা এলাকায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের মৃত হযরত আলীর ছেলে জাহান আলী সরদার।

​পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ধান্যতাড়া গ্রামে নরিম সরদারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Development by: webnewsdesign.com