টেকনাফে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সোমবার, ০৪ মে ২০২৬ | ৩:০৫ অপরাহ্ণ

টেকনাফে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা
apps

কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক ইনকিলাব’-এর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেছে। একটি প্রভাবশালী মহলের ইশারায় দায়ের করা এই মিথ্যা মামলার ঘটনায় টেকনাফে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গত ২৮ এপ্রিল দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘টেকনাফে ইয়াবা ডন খ্যাত করিমের নেতৃত্বে ইউপি সদস্য ও দুই ভাইয়ের উপর হামলা’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিক হাবিবুর রহমান হাবিব সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে করিম ও সাহেদ কামাল বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। প্রকাশিত সংবাদের জেরে ক্ষিপ্ত হয়ে জনৈক আব্দুল করিমের ভাইয়ের স্ত্রী হাছিনা বেগমকে বাদী করে গত ১ মে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সংবাদের সত্যতা ঢাকতে এবং সাংবাদিককে কণ্ঠরোধ করতে একটি প্রভাবশালী মহলের ইশারায় হাবিবকে এই মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে টেকনাফে কর্মরত সাংবাদিকরা এক বিবৃতিতে বলেন: “তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সাংবাদিক হাবিবের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

​টেকনাফের সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে বা মামলা-হামলা করে সত্য প্রকাশ থেকে বিচ্যুত করা যাবে না। তারা এই বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

Development by: webnewsdesign.com