লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরলো ম্যানইউ

সোমবার, ০৪ মে ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরলো ম্যানইউ
apps

নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাউইটেড। শেষ মুহূর্তে গোল করে ম্যানইউর নায়ক বনে যান কবি মাইনো। এতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এই জয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফিরলো ইংলিশ ক্লাবটি।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৬ মিনিটে ম্যাথুস কুনহা গোল করে দলকে এগিয়ে নেন। আর ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন সেস্কো। এতেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৪৭ মিনিটে ডমিনিক সোবেসলাই একটি গোল শোধ করেন। এরপর ৫৬ মিনিটে কোডি গাপকো সমতায় ফেরান দলকে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জয়সূচক গোল করেন মাইনু, যা ওল্ড ট্র্যাফোর্ডে উচ্ছ্বাসের ঝড় তোলে।

এই জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড এবং নিশ্চিত করেছে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলা। অন্যদিকে ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিভারপুলকে এখনো শীর্ষ চারে জায়গা পেতে লড়াই চালিয়ে যেতে হবে।

 

Development by: webnewsdesign.com