কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ২:৩৫ অপরাহ্ণ

কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত
apps

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের নাটকীয় দুই ম্যাচের পর সম্ভাব্য শিরোপা জয়ের দৌড়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ইউরোপের চার পরাশক্তির লড়াই শেষে ব্রিটিশ ক্রীড়া তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২০২৫-২৬ মৌসুমের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে প্যারিস সেইন্ট জার্মেই ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচটি পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর গোলবন্যায়। পার্ক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিত সেই লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি। নয় গোলের এই ম্যাচে সাতজন ভিন্ন খেলোয়াড়ের গোল ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

এর ২৪ ঘণ্টা পর আর্সেনাল ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয় মেত্রোপলিতানো স্টেডিয়ামে। তুলনামূলক কম আক্রমণাত্মক হলেও ম্যাচটি ছিল কৌশলনির্ভর। ভিক্টর ইয়োকেরেস ও হুলিয়ান আলভারেজের সফল পেনাল্টিতে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

 

Development by: webnewsdesign.com