ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

যুক্তরাজ্য থেকে আসা সিলেটের ২৪ জন হোমে ও ১১৬ জন কোয়ারেন্টিনে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২২ মার্চ ২০২১   ৩৮০ বার পঠিত
যুক্তরাজ্য থেকে আসা সিলেটের ২৪ জন হোমে ও ১১৬ জন কোয়ারেন্টিনে

যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও ১৪০ জন যুক্তরাজ্য প্রবাসী। তাঁদের মধ্যে ২৪ জনকে হোম কোয়ারেন্টিনে ও ১১৬ জনকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই ১৪০ জন যুক্তরাজ্য প্রবাসী সে দেশের হিথরো বিমানবন্দর থেকে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করেন। পরে সিলেট মহানগর পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেলগুলোতে তাঁদের পাঠানো হয়।

বিষয়টি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ জানিয়েছেন।

তিনি এক ক্ষুদেবার্তায় জানান, যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের মধ্যে ২৪ জন কোভিড-১৯–এর ভ্যাকসিন নেওয়ায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো ব্যক্তিদের মধ্যে হোটেল অনুরাগে আছেন ৩০ জন, হোটেল নূরজাহানে ৯, হোটেল হলি গেটে ২৫, হোটেল হলি সাইডে ৬, হোটেল স্টার প্যাসিফিকে ২, হোটেল লা রোজে ৭, হোটেল লা ভিস্তায় ১০, হোটেল রেইন বো গেস্ট হাউসে ২২ ও রয়েল পামে ৫ জন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২২

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa