ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   ৬০৩ বার পঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। (০৮ মার্চ) মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে র‍্যালী পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ অধ্যপক রফিকুর রহমান। স্কাউট সম্পাদক শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থতিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভিন, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক শাহিন আহমেদ, উপজেলা পুষ্টি কর্মকর্তা মোয়াজ্জিম হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুম ভূইয়া, ফ্যাশন ডিজাইনার প্রশিক্ষনার্থী নুসরাত কবির বুলী। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিউটি ফ্যাশন প্রশিক্ষনার্থী ফারজানা আক্তার। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa