নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

শুক্রবার, ০৮ মে ২০২৬ | ১০:০৩ অপরাহ্ণ

নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
apps

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, নওগাঁ। আগামী ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কবিগুরুর স্মৃতিবিজড়িত পতিসরের রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি। এছাড়াও নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি; হুইপ অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি; নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু; নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান; নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক; নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল; নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু; নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু; সাবেক রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল (আনসারী); উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান; সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন অর রশীদ; নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হাসান অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

আয়োজকরা জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও ব্যাপক পরিসরে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হবে এবং দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে বলে জানা গেছে।

Development by: webnewsdesign.com