জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে

দেশে আসছে একের পর এক এলএনজি ও এলপিজি জাহাজ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬ | ৮:৪৬ অপরাহ্ণ

দেশে আসছে একের পর এক এলএনজি ও এলপিজি জাহাজ
apps

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে, তা মোকাবিলায় তৎপর সরকার। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বিরতিতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) ও এলপিজি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে এলএনজিবাহী জাহাজ এবং চলতি সপ্তাহে আরও কয়েকটি জাহাজ আসার অপেক্ষায় রয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি চাহিদা মেটাতে ইতোমধ্যে ‘গ্যাস ক্যারেজ’ নামক একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি ও ব্রাভো পয়েন্টে অবস্থান করছে।

​জ্বালানি আমদানির এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে আজ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি নিয়ে আসার কথা রয়েছে ‘কংটং’ নামক জাহাজটির। এর পরের দিন অর্থাৎ সোমবার মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে দেশে পৌঁছাবে ‘পল’।

​এছাড়া জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির তালিকায় রয়েছে আরও কয়েকটি জাহাজ। আগামী ১৫ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে এলএনজি নিয়ে ‘মারান গ্যাস হাইড্রা’ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করবে। এরপর ১৮ এপ্রিল দেশে পৌঁছাবে এলএনজিবাহী জাহাজ ‘লবিটো’।

​সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব কাটিয়ে উঠতে সরকার বিভিন্ন উৎস থেকে তেল ও গ্যাস আমদানির ওপর জোর দিচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত করতে এই আমদানি প্রক্রিয়া আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com