মৌলভীবাজার তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৪২ অপরাহ্ণ

মৌলভীবাজার তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
apps

“সমৃদ্বির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পিটিআই হলরুমে অনুষ্ঠিত হয়।

 

একে এম এম সাইফুল হাসানের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো:ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন প্রমুখ।

 

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com