মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ৮ মার্চ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আলহ্বাজ শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিঠু।
বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসন বদ্ধপরিকর।” পুলিশ সুপার মোঃ বিল্লাহ হোসেন অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com