বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রবিবার, ০৮ মার্চ ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
apps

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহআলম বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এখন নারীরা আর অবহেলিত নয় শিক্ষা, কর্মসংস্থান ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে সারা বিশ্বেই নারীরা পিছিয়ে নেই। শিক্ষা, চাকরি ও রাজনৈতিক অঙ্গনে নারীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছে। নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”

এর আগে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জিয়াউর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী এবং প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী।

এর আগে প্রতিমন্ত্রী বুড়িগঞ্জ ইউনিয়নের কামতারা মোড়ে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনের উদ্বোধন করেন। পরে আটমুল ইউনিয়নের বেতগাড়ী এলাকায় জেলা পরিষদ ও নেসকোর বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আব্দুল করিম এবং যুবদল নেতা খালিদ হাসান আরমান, সেচ্ছাসেবকদল নেতা এবিএম মাসুদ রানা মাসুম,ও রায়হানুল হক রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com