নয় বছর পর সিলেট-লন্ডন রুটে ফ্লাইট শুরু আগামীকাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২০ | ১০:০৯ অপরাহ্ণ

নয় বছর পর সিলেট-লন্ডন রুটে ফ্লাইট শুরু আগামীকাল
apps

নয় বছর পর চালু হচ্ছে সিলেট-লন্ডন রুটে ফ্লাইট। আগামীকাল রবিবার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর ২৫ অক্টোবরের পর থেকে সপ্তাহে প্রতি বুধবার নিয়মিত সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে লন্ডনে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক এম ডি শাহ নেওয়াজ মজুমদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল (রবিবার) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। দীর্ঘ প্রায় নয় বছর পর সিলেট-লন্ডন রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে।

উল্লেখ্য, ২০১১ সালে এ রুটে সরাসরি ফ্লাইট চালুর কিছুদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সেটি আবার বন্ধ করে দেয়া হয়। বর্তমানে সিলেট বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন স্থাপনসহ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর জন্য এ বিমানবন্দরকে প্রস্তুত করা হচ্ছে।

বিমান সূত্র জানায়, এ রুটের যাত্রীরা বিমানের মোবাইল অ্যাপস, সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমানের কল সেন্টার (০১৭৭৭ ৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের শিডিউল ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবে।

Development by: webnewsdesign.com