ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১   ৩০৮ বার পঠিত
জবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

‘নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে র‍্যালি বের করেন। র‍্যালিটি সায়েন্স ফ্যাকাল্টি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষ এ বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে মানসম্মত তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব। তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ উদযাপন করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে পরিসংখ্যানের হাত ধরেই আমাদের অগ্রসর হতে হবে। মুজিববর্ষে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।”

উল্লেখ্য যে, বাংলাদেশের সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব উপলব্ধি করে ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও তাঁর দিক নির্দেশনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সৃষ্টি করা হয়। গত ৮ জুন, ২০২০ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রীসভার এক বিশেষ বৈঠকে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa