ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঢাকার সাভারে সেনা সদস্যসহ ২ ব্যক্তির লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১   ৩৪৪ বার পঠিত
ঢাকার সাভারে সেনা সদস্যসহ ২ ব্যক্তির লাশ উদ্ধার

সাভার থেকে সাবেক এক সেনাসদস্যসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত সেনা সদস্যের নাম ফজলুল হক (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শশিপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। গত পাঁচ বছর আগে ফজলুল হক সেনাবাহিনীর সৈনিক পদ থেকে অবসর নেন। এরপর থেকে তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মালিকের দেহরক্ষী হিসেবে চাকরি করতেন।

জানা গেছে, শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য বের হন ফজলুল হক। রাতে তার পরিবার ফোন বন্ধ পায়। এরপর রবিবার (২৪ জানুয়ারি) সকালে বিরুলিয়ার কমলাপুর এলাকায় ব্রিজের নিচ হাত বাঁধা ও মুখে কাপড় গোজা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

অন্যদিকে সাভারের আড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পারভেজ হোসেন নামের (২৩) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, গত শনিবার রাতে নিজ বাসায় পারভেজের ওপর হামলার ঘটনা ঘটে। পরকীয়ার জেরে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এসময় ছুরি দিয়ে পারভেজের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল আটটার দিকে তিনি মারা যান।

সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, কি কারণে তাদের দু’জনকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa