ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আশ্বাসেই সীমাবদ্ধ জবি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৯ নভেম্বর ২০২০   ৩৪৬ বার পঠিত
আশ্বাসেই সীমাবদ্ধ জবি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল

গত ২০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শুধু আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক ইমেইল। দ্রুতই ইমেইল দেওয়ার কথা থাককেও প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রাতিষ্ঠানিক ই-মেইল শুধুই বিশ্বাবিদ্যালয়ের আশ্বাস। এ ব্যাপারে কথা বলতে গেলে একপ্রকার হেসে খেলে কথা উড়িয়ে দেন তারা। কেউ কেউ জোকস ভেবে তুচ্ছতাচ্ছিল্যও করেন।

গবেষণায়, শিক্ষাবৃত্তি ও ই-লার্নিং এ নানা ধরণের অসুবিধা ও ভোগান্তি দূরীকরণ করবে প্রাতিষ্ঠানিক ইমেইল। এ প্রক্রিয়া দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে জানানো হয়েছিলো। সেখানে গুগলের সব আবেদন প্রক্রিয়া শেষ হলেও প্রায় দুই মাস পরেও প্রাতিষ্ঠানিক ইমেইলের জন্য আবেদনের সুযোগ পায়নি শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, খোঁজ নিয়ে দেখেন প্রাতিষ্ঠানিক ইমেইলের কাজ হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ও আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে দ্রুতই শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল পাওয়ার জন্য আবেদন ফর্ম দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি। তবে আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa