
কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
এ উপলক্ষে তাৎক্ষণিকভাবে কুড়িগ্রাম শহরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রিজভীর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুর উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ওমর ফারুক, আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম মানু, অ্যাডভোকেট আশরাফ আলী, ইদ্রিস আলী, রেজাউল করিম রেজা, আবু দারদা হেলাল, অধ্যাপক গোলাম ফারুক, অধ্যাপক আল হোসাইনুজ্জামান, শ্রমিক দলের আজিজুল হক ও রিজন সরকার, যুবদলের মাসুদ রানা বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
মিষ্টি বিতরণকালে নেতাকর্মীরা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কুড়িগ্রামের সন্তান হিসেবে রুহুল কবীর রিজভীর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসাকে জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলেও মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।
