ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

অযোগ্য হলে পদত্যাগ করব’—প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক ষড়যন্ত্রের বিচার চাইলেন, এমপি বাবুল

মোসলেম উদ্দিন রনি লালমনিরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ৫২ বার পঠিত
অযোগ্য হলে পদত্যাগ করব’—প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক ষড়যন্ত্রের বিচার চাইলেন, এমপি বাবুল

দলীয় শৃঙ্খলা ও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
তিনি বলেছেন, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে অযোগ্য মনে করলে পদত্যাগের নির্দেশ দেওয়া মাত্রই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
একই সঙ্গে নিজের বিরুদ্ধে চলা কথিত রাজনৈতিক ষড়যন্ত্রের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আদিতমারী সরকারি জিএস উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাবুল।
সভায় উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এখানে উপস্থিত রয়েছেন।
অথচ একটি অংশ নিজেদের তৃণমূলের প্রতিনিধি দাবি করে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।
এসব সমালোচনার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
এমপি বাবুল বলেন, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন তিনি দায়িত্ব পালনে অযোগ্য, তাহলে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তিনি এক মুহূর্তও দেরি করবেন না।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক চক্রান্ত চলছে বলে তিনি মনে করেন, সেটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
এ বিষয়ে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বাবুলের দাবি, জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার সময়ও একটি মহল তাঁর বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা ও চক্রান্ত করেছিল।
তবে দলীয় নেতৃত্ব বিষয়টি যাচাই-বাছাই করে তাঁকে মনোনয়ন দেয়।
নির্বাচনের পরও একই মহল বিভিন্নভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে তাঁকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করছে।
তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, কর্মী মূল্যায়ন সভায় তৃণমূলের কয়েকজন নেতা স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের বিষয়টি তুলে ধরেন।
তাঁদের দাবি, নির্বাচনের আগে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা বিএনপিতে বিভাজন তৈরি হয়। এরপরও রোকন উদ্দিন বাবুল নির্বাচনে জয়ী হন।
তৃণমূল নেতাদের অভিযোগ, বর্তমানে এমপি বাবুলের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দলীয়ভাবে বয়কটের দাবিও জানান তাঁরা।
এর আগে সভায় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে তাঁর নির্বাচনী এলাকায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
কর্মী মূল্যায়ন সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa